শীতার্তদের পাশে তানোর ইউএনও
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ। জানা গেছে, ‘হারবে শীত’ ‘জিতবে মানবতা’ এই প্রতিপাদ সামনে রেখে সমাজের ছিন্নমুল হতদরিদ্র শীতার্তদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার শীতবস্ত্র (চাদর) বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ। গত ২৬ জানুয়ারী বুধবার ও ২৭ জানুয়ারী বৃহস্প্রতিবার দিবাগত রাতে তীব্র শীত উপেক্ষা করে মানবতার ফেরিওয়ালা হয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছিন্নমুল মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও।
এদিকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই শীতে ছিন্নমুল অসহায় মানুষের পাশে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দাঁড়ানোার প্রয়াসকে সুধী মহল সাধুবাদ জানিয়েছেন।অন্যদিকে অসহায় এই মানুষগুলো শীতবস্ত্র পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ ও তার দীর্ঘায়ু কামনা করেন। তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, ইউএনও মহোদয় অত্যন্ত পরিচ্ছন্ন মনের মানুষ, তিনি সবাইকে নিয়ে একটি জনবান্ধব প্রশাসন উপহার দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন।
