১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেয়র লিটন সুস্থ হওয়ায় শুকরিয়া জানিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২২, ১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মেয়র লিটন সুস্থ হওয়ায় শুকরিয়া জানিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হওয়ায় পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬.৩০টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ সম্পাদক রবিউল আলম রবি। সভাপতিত্ব করেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম। সঞ্চালনা করেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ ও এর অন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন