সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী নগরীতে আট কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Paris
Update : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৮ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামী হলো মোঃ হোসেন(৩২)। সে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মাসিকাড়া গ্রামের মোঃ মিলন মিয়ার ছেলে। উপ পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, গত বুধবার তার তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আশিক ইকবাল, এসআই মোহাঃ আব্দুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সাদা রংয়ের প্রাইভেট কার কুমিল্লা থেকে বানেশ্বর হয়ে রাজশাহীর উদ্দেশ্যে গাঁজা নিয়ে আসছে। এমন সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ১১ টায় শেখেরচক শাহমখদুম কলেজের সামনে তালাইমারী মোড়ে সন্দিগ্ধ সাদা রংয়ের প্রাইভেট কারটি দেখা মাত্র দাঁড়ানোর জন্য সংকেত দেয়।

সংকেত পেয়ে কার চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের ঐ টিম আসামী কার চালক হোসেনকে কারসহ আটক করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়,তার প্রাইভেট কারের চারটি দরজায় বিশেষ কায়দায় গাঁজা রাখা আছে। পরবর্তীতে কার তল্লাশী করে ১১ টি প্যাকেটে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার হয়। যার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris