১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভবানীগঞ্জে এবি ব্যাংকের এজেন্ট আউটলেট-এর উদ্বোধন ও মতবিনিময়

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২, ৪:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভবানীগঞ্জে এবি ব্যাংকের এজেন্ট আউটলেট-এর উদ্বোধন ও মতবিনিময়
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় এবি ব্যাংক এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ যেন অতি সহজে অর্থ লেনদেন করতে পারে সে লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার ভবানীগঞ্জ গোডাউন মোড়ে এবি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবি ব্যাংক তাহেরপুর এজেন্ট শাখার ব্যবস্থাপক আব্দুল সাত্তার প্রামানিকের সভাপতিত্বে ভবানীগঞ্জ এজেন্ট আউটলেটে এক গ্রাহক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে এজেন্ট আউটলেটের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। মাস্টার হাবিবুর রহমান মটর এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহিম, রাজশাহী এবি ব্যাংকের এজেন্ট শাখার চেয়ারম্যান সেলিম হোসেন, এবি ব্যাংকের এভিপি মুকতাদিরুল হাসান,

এবি ব্যাংক পরিচালনা পর্ষদের সচিব শাহ মোহাম্মদ, ভবানীগঞ্জ এজেন্ট শাখার ব্যবস্থাপক ইয়াহিয়া, আলিপুর শাখার ব্যবস্থাপক সামসুদ্দীন মানিক, রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এরশাদ আলী, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ উক্ত শাখার কর্মকর্তাগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন