সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে অর্ধ কোটি টাকার হেরোইনসহ আরোহী গ্রেপ্তার

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহাগরীতে মিঠু রানা (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর তেলের ট্যাংকির ভেতর অর্ধকোটি টাকা মূল্যের লুকানো ৫ প্যাকেট হেরোইন উদ্ধার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতার মিঠু গোদাগাড়ীর হরিশংকঙ্করপুর গ্রামের মো. মিলন হোসেনের ছেলে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে রায়পাড়া মোড়ে গ্রেফতার করে পুলিশ। গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ।

এসময় তিনি বলেন, অন্যান্য দিনের মতোই মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় রাতে ডিউটি করছিলেন পুলিশের উপপরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, উপপরিদর্শক শাহীনুর ইসলাম ও তার টিম। ওই সময় এক মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হয় তাদের। তাকে থামার সংকেত দেন তারা। কিন্তু ওই ব্যক্তি না থেমে মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। এতে তদপর পুলিশ সদস্যরা তাকে চারিদিক থেকে ঘেরাও করে আটক করে। পরে তার মোটরসাইকেলটি তল্লাশি করে তার বাইকের তেলের ট্যাংকির ভেতরের দিকে বিশেষ কায়দায় লুকানো ৫ প্যাকেট হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত এ্যাপাচি আরটিআর-১৬০ টিভিএস ব্র্যান্ডের একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা। আইনি প্রক্রিয়ার বিষয়ে ওসি জানান, তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris