বাগমারায় এলজিইডি প্রকৌশলীর মতবিনিময়
বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় এলজিইডি প্রকৌশলী হিসাবে যোগদান করেছেন খলিলুর রহমান। গত রোববার তিনি উপজেলা প্রকৌশলী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিভিন্ন কাজের ঠিকাদারদের সাথে প্রথম কর্মদিবসে তাঁর দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঠিকাদারদের সাথে মতবিনিময় কালে সদ্য যোগদানকৃত প্রকৌশলী খলিলুর রহমান বলেন, প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। সরকারী উন্নয়নমূলক কাজ নিয়ে কোন গড়িমসী করা যাবে না। চুক্তি অনুযায়ী প্রতিটি কাজ করতে হবে।
কাজের গুণগতমান নিয়ে কোন ছাড় দেয়ার সুযোগ নেই। বাগমারার কাজ মানে বাগমারার উন্নয়ন। তাই ঠিকাদারদের সঠিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ঠিকাদারদের মধ্যে উপস্থিত ছিলেন, আহাদ আলী, এমদাদুল হক, মাজেদুর রহমান, আবুল কালাম আজাদ, বজলুর রশিদ খোকন, ওয়ারেস আলী বাবু, নজরুল ইসলাম প্রমুখ। খলিলুর রহমান এর আগে রাজশাহীর দূর্গাপুরে উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালন করেন।
