১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে উত্তরা মোটর্স লিমিটেডের আয়োজনে সুজুকি উইন্টার ফেয়ার

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ৮:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে উত্তরা মোটর্স লিমিটেডের আয়োজনে সুজুকি উইন্টার ফেয়ার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে উত্তরা মোটর্স লিমিটেডের আয়োজনে ‘সুজুকি উইন্টার ফেয়ার’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরভবনের গ্রিন প্লাজায় (২৫-২৭ জানুয়ারি) তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, বিশেষ অতিথি ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মোঃ লিয়াকত আলী, দৈনিক সোনারদেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। পরে সম্মানিত অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত গাড়ী পরিদর্শন করেন। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত এ মেলার সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এ সময় উত্তরা মোটর্স লিমিটেডের চীফ অপারেটিং অফিসার মি. চিরঞ্জীব রায়, রাজশাহীর শাখা ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক (বিক্রয়) মিজানুর রহমান, জোনাল ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত, নির্বাহী বিক্রয় (সুজুকি কার) মশিউর রহমান, হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফ চৌধুরী ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন