রাজশাহীতে সনেটো ক্লাবের শীতবস্ত্র বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে ২০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ৭১‘র চেতনায় কাজ করা মাদক-সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী সামাজিক সংগঠন ‘সনেটো ক্লাব’। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর বেলদারপাড়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান।
অনুষ্ঠানে আয়ারল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজসেবী পিনাকি রঞ্জন দত্ত, তার স্ত্রী মিসেস পিনাকি ও মেয়ে এবং সনেটো ক্লাবের সভাপতি কিশোর কুমার দত্ত, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ: সাধারণ সম্পাদক সাঈদ হাসান ভুট্টু, এবিএম নুর হোসেন, সদস্য আব্দুল হান্নান, শাহাবাজ উদ্দিন বাদশা ও মো. শামসুজ্জামানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
