বাগমারায় আমার বাংলাদেশ ফাউন্ডেশনের কম্বল বিতরণ
সাবাইহাট থেকে প্রতিনিধি : “স্বেচ্ছা সেবাই গড়ি দেশ, আমার প্রিয় বাংলাদেশ।” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় স্বেচ্ছাসেবি আমার বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগীতায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আউচপাড়া ইউনিয়নের ১ নম্বর ইউনিট বেলঘরিয়াহাট গ্রামে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।
অবসর প্রাপ্ত উপজেলা প্রাণি সম্পদ সহকারী আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্থার ক্যাপ্টেন নুর কুতুবুল আলম,টিম লিডার সাজু মাহমুদ, সদস্য সেফাতুল্যা মন্ডল সহ অন্যরা। সভায় সংস্থার চেয়ারম্যান ড. ইমরান চৌধুরী ও নির্বাহী সদস্য আলমগীর কবিরের জন্য দোয়া করা হয়। স্বেচ্ছাসেবি এই সংস্থাটি রুটিন মাফিক বৃক্ষরোপণ, ঈদ উপহার বিতরণ, দরিদ্রদের সহযোগীতা, স্বেচ্ছাশ্রমে রাস্তা-ঘাটের উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচারলা সহ সেবামূলক নানা কাজ করে আসছে।
