হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
চারঘাট প্রতিনিধি : চারঘাটে মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঈমান আলী (৫০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শলুয়া মালেকার মোড় এলাকা থেকে ঈমান আলীকে আটক করা হয়। সে উপজেলার চামটা গ্রামের মৃত মোহর আলীর ছেলে। চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালেকার মোড় অভিযান চালিয়ে ঈমান আলীকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২০০গ্রাম হেরোইন, ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ঈমান আলী শীর্ষ মাদক কারবারি। তাঁর নামে চারঘাট মডেল থানায় পূর্বে দুইটি অস্ত্র ও তিনটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত ও আসামীর বিরুদ্ধে মাদক ও দেশীয় অস্ত্র আইনে আরো দুইটি মামলা করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
