১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় এসডিজি স্থানীয়করণ বিষয়ে সচেতনতা কর্মসূচী

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ৬:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় এসডিজি স্থানীয়করণ বিষয়ে সচেতনতা কর্মসূচী
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প (ইএএলজি) এর উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্থানীয়করণ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর সহযোগিতায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করতে চাইলে করণীয় বিষয়ে তথ্য উপস্থাপন করেন, ইএএলজি প্রকল্পের ডিএফ আবু হেনা মস্তফা কামাল।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মাহমুদ হাসান, শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা এস.এম.মাহবুবুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান সহ জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন