শহীদ নজমুল হক বিদ্যালয়ে স্কুল স্যানিটেশন কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি : শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘স্কুল স্যানিটেশন কমপ্লেক্স’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনি। ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) ও ওয়াটারএইড বাংলাদেশ এর অর্থায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় ‘স্কুল স্যানিটেশন কমপ্লেক্স’ নির্মাণ কাজের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, সবুজ নগরী রাজশাহী মহানগরী। সিটি মেয়র লিটন পরিকল্পিতভাবে এ নগরীর উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। প্রকল্পের শুরুতে নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করার লক্ষ্যে প্রকল্প সংশ্লিষ্টদের সহযোগিতার আশ^াস প্রদান করেছেন সিটি মেয়র।
এজন্য প্রকল্পের পক্ষ থেকে মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু, রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান, ওয়াটারএইড বাংলাদেশ জোনাল কো-অর্ডিনেটর মোঃ রেজাউল হুদা মিলন। অনুষ্ঠান সঞ্চালনায় ভার্কের কম্পোজিট অ্যাকশন ফর ক্লাইমেট মাইগ্রেন্ট ইনম আরবান স্লাম প্রজেক্ট ম্যানেজার কামরুজ্জামান সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ে শিক্ষক মাওলানা আব্দুস সোবহান।
