১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে চার কেজি গাঁজাসহ নারী আটক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ৬:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে চার কেজি গাঁজাসহ নারী আটক
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহী তানোরে প্রায় ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, গতকাল সোমবার গোপণ সংবাদের ভিত্তিতে মুণ্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নজরুল ইসলাম এবং এএস আই সাহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মুন্ডুমালা সরদারপাড়া গ্রামের জনৈক লবন ব্যবসায়ী বকুল

হোসেনের পুত্র মিলন হোসেনের ঘরের মধ্যে গর্ত করে লুকিয়ে রাখা প্রায় ৪ কেজি গাঁজাসহ মিলনের স্ত্রীকে আটক করেছে। তবে পুলিশের আগমণ টের পেয়ে বাড়ীর সবাই পালিয়েছে। এ ঘটনায় পৌর এলাকায় এক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন