১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আচিনঘাট টেকনিক্যাল এন্ড বি.এম ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ৩:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আচিনঘাট টেকনিক্যাল এন্ড বি.এম ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার আচিনঘাট টেকনিক্যাল এন্ড বি.এম ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন -৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।রাজস্ব খাতের আওতায় চারতলা ভিত্তি বিশিষ্ট একাডেমিক ভবনের একতলার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। কাজটি বাস্তবায়ন করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ভবনটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৮৫ লক্ষ টাকা।

ভিত্তিপ্রস্তর কালে উপস্থিত ছিলেন, বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ, আচিনঘাট টেকনিক্যাল এন্ড বি.এম ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সদস্য জাফর আহম্মেদ শিমুল, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এস.এম. এনামুল হক, যুবলীগ সভাপতি সানোয়ার হোসেন সহ আচিনঘাট টেকনিক্যাল এন্ড বি.এম ইন্সটিটিউটের শিক্ষকবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন