গোদাগাড়িতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়িতে র্যাবের মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ বিশাল ও জসীম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার পাঁচগাছী এলাকা থেকে তাদের হেরোইনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মহানগরীর দামকুড়া থানাধীন টিক্কা খান ও আলমগীর হোসেনের ছেলে। গতকাল রোববার সকালে র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল উপজেলার ওই এলাকায় অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বিশাল ও জসীম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের হেরোইনসহ গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের দেহ তল্লাসী করে ৬’শ গ্রাম হেরোইন জব্দ করে র্যাব সদর দফতরে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত হবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
