১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আউচপাড়ায় সদ্য ফেলকরা চেয়ারম্যান প্রার্থী জান মোহাম্মাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ৩:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আউচপাড়ায় সদ্য ফেলকরা চেয়ারম্যান প্রার্থী জান মোহাম্মাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় আউচপাড়ায় সদ্য ফেলকরা চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার জান মোহাম্মাদ এর বিরুদ্ধে খুন, জবরদখল, সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। গতকাল রবিবার বিকেলে মুগাইপাড়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এলাকার ভুক্তভোগীদের মধ্যে সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্য পাঠ করেন প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ, ০৯ ওয়ার্ডে মেম্বার সিরাজুল ইসলাম কবিরাজ, আবুল কাশেম কবিরাজ সহ আরো অনেকে।

ভুক্তভোগীরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন সরদার জান মোহাম্মাদ পুকুর জবর দখল, বিভিন্ন গ্রামের নিরীহ সহজ, সরল মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি, শারীরিক ও মানসিক নির্যাতন, সরদার জান মোহাম্মাদ এর প্ররোচণা ও হঠকারীতায় বিগত নির্বাচন পূর্ব পুলিশের উপর সশস্ত্র হামলা করা হলে, সেদিন চারজন গ্রামবাসী গুলিতে নিহত হন। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সরদার জান মোহাম্মাদ এর বিরুদ্ধে প্রায় অর্ধ ডজন মামলা চলমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাগমারার আউচপাড়া ইউনিয়নের শান্তিকামী মানুষ বর্তমানে সুখ, শান্তিতে বসবাস করে আসছিলেন। গত ৫ জানুয়ারি (৫ম ধাপের) নির্বাচনে পরাজিত হয়ে তিনি বেপরোয়া হয়ে উঠেন।

সংবাদ সম্মেলন থেকে, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে অপসারণ করে যোগ্য অন্য কোন ব্যক্তিকে দায়িত্ব অর্পণ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। সংবাদ সম্মেলনে মির্জাপুর, খোদাপুর, কোন্দা, মোগাইপাড়া গ্রামের নির্যাতিতদের মধ্যে প্রাক্তন সেনা সার্জেন্ট জালাল উদ্দীন শাহ , সাবেক মেম্বার জামাল উদ্দিন, সাবেক মেম্বার আলাউদ্দিন, ব্যবসায়ী তৌফিক ইমাম, ব্যবসায়ী বাবুল কবিরাজ, পলাশ কবিরাজ, এমরান আলী, ব্যবসায়ী আব্দুর রশীদ, আব্দুর রাজ্জাক, নাসির উদ্দীনসহ প্রায় এলাকার শতাধিক লোকজন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন