১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পাওয়ার গ্রীড স্থাপনের ফলে উন্নয়নের দ্বার উন্মোচিত হবে : এনামুল

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ১:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পাওয়ার গ্রীড স্থাপনের ফলে উন্নয়নের দ্বার উন্মোচিত হবে : এনামুল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বর্তমানে মানুষের প্রয়োজনের প্রথম তালিকায় রয়েছে বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া আধুনিক সময়ের কোন কাজই যেন সম্পন্ন হয় না। বিদ্যুৎ এখন একটি অপরিহার্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগমারাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা দিয়েছেন। প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে বিদ্যুৎ। ঘুরতে শুরু করেছে মানুষের ভাগ্যের উন্নয়নের চাকা। বাগমারায় বিদ্যুতের পাওয়ার গ্রীড স্থাপনের ফলে বাগমারাসহ এর আশপাশের উপজেলায় দূর হবে বিদ্যুতের সমস্যা।

থাকবে না লোড শেডিং। জাতীয় গ্রীডে যুক্ত হবে বাগমারা উপজেলা। এই পাওয়ার গ্রীড স্থাপনের ফলে বৃদ্ধি পাবে শিল্প কারখানা। বিদ্যুতের পাওয়ার গ্রীডের ফলে বাগমারা চল যাবে এক অনন্য উচ্চতায়। এর মাধ্যমে উপজেলায় উন্নয়নের দ্বার উন্মোচিত হবে। গতকাল শনিবার উপজেলার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়ায় বিদ্যুতের পাওয়ার গ্রীড স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, পিজিসিবি’র নির্বাহী পরিচালক (পিএন্ডডি) ইয়াকুব ইলাহী চৌধুরী, প্রকল্প পরিচালক (প্রধান প্রকৌশলী) শফিউল্লাহ, উপ-প্রকল্প প্ররিচালক (তত্ত্বাবধায় প্রকৌশলী) অশোক কুমার সরকার, তত্ত্বাবধায় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) মিজানুর রহমান সরকার, চায়না, সিসিসিই’র কান্ট্রি ডিরেক্টর ডিকেএম ফজলুল হক, চায়না সিসিসিই’র প্রকল্প পরিচালক সমীর রয়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার এমদাদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান আসলাম আলী আসকান, রেজাউল হক, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ। গোয়ালপাড়ায় ৫ একর জায়গার উপরে নির্মাণ করা হবে এই পাওয়ার গ্রীড। এটি নির্মাণে ব্যয় হবে প্রায় দেড় শত কোটি টাকা। এটি বাস্তবায়ন করছেন পাওয়ার গ্রীড অফ বাংলাদেশ লিমিটেড।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন