১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কালাই রুটি আর বেগুন ভর্তা, শীতের মজাদার খাবারের আরেক আমেজ

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
কালাই রুটি আর বেগুন ভর্তা, শীতের মজাদার খাবারের আরেক আমেজ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : কালাই রুটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত ও ঐতিহ্যবাহী খাবার। এটি সংরক্ষণযোগ্য খাবার যা মাসকলাই ও আতপ চালের আটা বা ময়দা, লবণ এবং পানি দিয়ে তৈরি করা হয়। এক সময় ফুটপাতের খাবার হিসাবে প্রচলন ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার কালাই রুটির। কিন্তু কালের বিবর্তনে আর ভোজনরসিকদের পছন্দের কারণে কালাই রুটি এখন রাজশাহীর বিভিন্ন রেস্তোরাঁতেও বিক্রি হচ্ছে নিয়মিত খাবারে পাশাপাশি। এতে করে কালাই রুটির কারিগরদের চাহিদা তৈরি হয়েছে। ক্রেতাদের রুচির পরিবর্তনে সুযোগ তৈরি হয়েছে কর্মসংস্থানও।

গত দশ বছর ধরে রাজশাহী নগরীতে কালাই রুটির জনপ্রিয়তার কারণে বেশ কিছু দোকান গড়ে উঠেছে। এরমধ্যে নগরীর উপশহর এলাকায় রয়েছে পাশাপাশি তিনটি দোকান। এছাড়াও, রহরমপুর, রেলগেট, শালবাগান, সাগরপাড়া, বেলদারপাড়া, তালাইমারি, নওদাপাড়া, ভদ্রা মোড়, কোর্ট বাজার, বিনোদপুর, রানীবাজার, লক্ষীপুর, পিএন স্কুলের বিপরীত দিকে, বারো রাস্তার মোড়, এলাকা ছাড়াও নগরীর অনেক স্থানের রাস্তা সংলগ্ন রয়েছে কালাই রুটি বিক্রির দোকান। সার্কিট হাউজের সর্ব উত্তরে পদ্মা নদীর বাঁধের উপরের কালাই রুটির দোকানটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাহনীয় প্রেসিডেন্ট আব্দুল হামিদের জন্য। তিনি সেখানের তৈরি কালাই রুটি খেয়ে ভূয়সী প্রশংসাও করেছিলেন।

নগরীর বিভিন্ন এলাকার রেস্তোরাঁয় ও ফুটপাতে একটি কালাই রুটি ২০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে স্পেশাল বললে আরও ১০ টাকা যোগ করতে হবে। আর কালাই রুটির সাথে অন্য খাবার যোগ করতে হলে আলাদা বাড়তি টাকা দিতে হবে। শুধু ধনিয়া চাটনি কিংবা লবণ ঝাল কালাই রুটির সাথে ফ্রি দেওয়া হয়। মূলত শীতের খাবার হলেও ক্রেতাদের চাহিদার কারণে সারাবছরেই রাজশাহীতে এই খাবার পাওয়া যায়। নগরীর বিভিন্ন স্থানের কালাই রুটির দোকানগুলোতে সন্ধ্যার পরপরই অনেকে ছুটে আসেন দূরদূরান্ত থেকে। এছাড়াও দিনের বেলাতেও বিক্রি হয় কালাই রুটি।

দিনের বেলায় নিম্ন আয়ের লোকদের দুপুরের খাবার হিসেবে বিক্রি হলেও সন্ধ্যার পর ঐ একই কালাই রুটি আর বেগুনের ভর্তা খেতে ভির জমান ভোজনরসিকরা। রাবির বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, সুযোগ পেলে প্রায় গরম গরম কালাইয়ের রুটির স্বাদ নিতে উপশহরে আসেন তারা। তারা আরো বলেন, কালাই রুটির সাথে বেগুন ভর্তার স্বাদ অতুলনীয়। তবে, কেউ কেউ বলেন, বেগুন ভর্তার চাইতে পিয়াজ, সরিষার তেল ও মরিচ বাটা ঝাল দিয়েই বেশি মজা লাগে কালাই রুটি। অন্যদের মতে, হাঁসের মাংস ও ধনিয়া চাটনি দিয়েই এই রুটি বেশি সুস্বাদু। দুপুরে এখন অনেকেই ভাত কিংবা হোটেল থেকে আনা অন্য কোন খাবারের পরিবর্তে হালকা খাবার খাচ্ছেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব হাসান, বিদ্যালয় শাখার আক্কাস, কর্মচারি ইউনিয়নের অনেক সদস্য ছাড়াও বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারিরা সুস্বাদু এই খাবার সম্পর্কে বলেন, ‘তেলে ভাজা-পোড়া খাবারের চেয়ে কালাই রুটি খাওয়া অনেক ভালো। তাই অল্প খরচে বেগুন ভর্তা আর ঝাল দিয়ে কালাই রুটি দিয়ে দুপুরের খাবার সেড়ে নিচ্ছি।’ নগরীর একটি কালাই হাউসের মালিক বলেন, এক সময় বাবা ফুটপাতে কালাই রুটি তৈরি করে বিক্রি করতো। এখন ফুটপাত থেকে কালাই রুটি উঠে এসেছে রেস্তোরাঁয়। আগে যেমন নিম্ন আয়ের মানুষরা কালাই রুটি ফুটপাতে বসে খেয়েছেন।

এখন সব শ্রেণির মানুষ এসে আমাদের মতো কালাই রুটির দোকানে ঢুঁ মারছেন। স্বাদের কারণে তাদের আগ্রহ যেমন বাড়ছে, ঠিক একইভাবে কালাই রুটি কী দিয়ে খাওয়ানো যায়। সেটাও ভাবা হচ্ছে নতুন করে। কালাই রুটির সাথে গরুর মাংস, টার্কি মাংস, হাঁসের মাংস, বেগুন ভর্তা, ধনিয়া চাটনি দেওয়া হয় এখন।’ নগরীর রানী বাজারে ফুটপাতে কালাই রুটি তৈরি করছেন গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকার আব্দুল মমিন। তিনি বলেন, ‘আগে গ্রামে কালাই রুটি তৈরি করতাম। কিন্তু গ্রামের চেয়ে শহরে এই রুটির চাহিদা বেশি। তাই গ্রাম থেকে এসে ফুটপাতেই দীর্ঘদিন ধরে কালাই রুটির ব্যবসা করছি।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন