যুবলীগ নেতা ঝিনু‘র মৃত্যুতে মেয়রের শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর যুবলীগের সহ-সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ঝিনু‘র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মোঃ শফিকুল ইসলাম ঝিনু যকৃৎ এবং বৃক্কে সমস্যাজনিত কারণে গতকাল শনিবার সকাল ৭:৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
