মেয়র লিটনের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনা (কোভিড-১৯) থেকে দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫ টায় মোহাম্মদপুর টিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড.আসলাম সরকার, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, ২৭ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মিলু, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি এস এম আব্দুল হান্নান, অর্থ বিষয়ক সম্পাদক আফজাল,
বিএমডিএ’র সাধারণ সম্পাদক জীবন, বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মাহাবুবুর রহমান, জনসাস্থ প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জাতীয় রিক্সাভ্যান শ্রমিক লীগের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা কারী মোহাম্মদ কামাল হোসাইন।
