১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চলমান পরীক্ষা নেয়ার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চলমান পরীক্ষা নেয়ার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের মানববন্ধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : চলমান পরীক্ষাগুলো নেয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোর্সের চলমান পরীক্ষাগুলো নেয়ার দাবিতে শ্লোগান দেয় শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থী সুমাইয়া জানান, স্বাস্থবিধি মেনে আমরা পরীক্ষাগুলো দিতে চাই। এর আগে করোনার কারণে দুই বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। যে কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে আবারো একইভাবে হয়রানি করুক সেটা আমরা চাইনা।

আমরা চাই, যেভাবে রুটিন করা হয়েছিল ঠিক সেভাবেই স্বাস্থ্যবিধি মেনে আমাদের পরীক্ষাগুলো নেয়া হোক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থী মাসুদ জানায়, আমাদের আর মাত্র তিনটা পরীক্ষা বাকি আছে। আর হঠাৎ এমন সময় আমাদের পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। অথচ, সরকার থেকে বার বার বলা হয়েছে এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবেনা। কিন্তু সে কথাও মানলো না। তাই আমাদের দাবি একটাই, শুধু স্বাস্থবিধি মেনে আমরা আমাদের চলমান পরীক্ষাগুলো দিতে চাই। আমরা আর এইভাবে বাবা-মায়ের বোঝা হয়ে থাকতে চাইনা। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন