বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে ১০ জুয়ারি গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অভিযান চালিয়ে নগদ অর্থ মোট ১০ জুয়ারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান আরএমপির মিডিয়া মুখপাত্র রুহুল কুদ্দুস। তিনি জানান, ২১ জানুয়ারি রাত ২ টায় (২০ তারিখ দিনগত রাত) রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান, এসআই এএসএম সাইদুজ্জামান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দামকুড়া থানার বেড়পাড়া গ্রামের ভুট্টুর লিচু বাগান হতে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারিকে আটক করে।

এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা হলো মোঃ আলিমুল বাশার (৩৬), মোঃ ইসরাফিল ইউসুফ (৩৫), মোঃ মমিন (২৯), মোঃ মুত্তাকিন (২৪) ও মোঃ রনি ইসলাম(২৮)। অপরদিকে, ২০ জানুয়ারি রাত সাড়ে ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই মোঃ আশরাফুল ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার প্যারামেডিকেল বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হতে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারিকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ আঃ কাদের (৬৫), মোঃ শাজাহান (৫৬), মোঃ দুলু শেখ (৬০), মোঃ নজরুল ইসলাম (৬০), মোঃ তোফাজ্জল ইসলাম (৫৪)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris