১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২, ৯:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর উপশহর নিউ মার্কেট এলাকায় বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শামীমের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনজাত পরিচালনা করেন উপশহর নিউ মার্কেট জামে মসজিদের খতিব আবু সালেহ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণ।

এদিকে, মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সুস্থতা কামনা করে ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ আসর ডাঁশমারী বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সদস্য জাহির উদ্দিন তেতু, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

সভাপতিত্ব করেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা। এছাড়াও উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন