বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

মামলা করে বাদি এলাকা ছাড়া!

Paris
Update : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে নৌকাবিরোধী এবং ভুমিগ্রাসী দানেশ ও মোবারক বাহিনীর বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছে বাদির পরিবার। আসামিদের অব্যাহত হুমকি-ধামকিতে বাদি পরিবারসহ দীর্ঘ প্রায় দেড় সপ্তাহ ধরে এলাকা ছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে। এদিকে প্রশাসনের রহস্যজনক ভুমিকায় এলাকাবাসীর মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। এবিষয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সুত্রে জানা গেছে, মান্দার ভারশোঁ ইউপির মহানগর মৌজার উথরাইল বিলের জমি জবরদখল এবং আলতাজের মদদে ভুমিগ্রাসী দানেশ ও মোবারক বাহিনীর হামলায় ভুমিহীন চারজন আহত হয়।

এ ঘটনায় পাকুড়িয়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র আতাউর ইসলাম বাদি হয়ে দানেশ ও মোবারকসহ ১০ জনের নাম উল্লেখ ও প্রায় ৪০ জন অজ্ঞাতনামা আসামি করে মান্দা থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু সেটি মামলা হিসেবে রেকর্ড হয়নি। এদিকে গত ১৪ জানুয়ারী শুক্রবার ভুমিগ্রাসী দানেশ ও মোবারক বাহিনী ফের ভুমিহীনদের ওপর হামলা করে এতে চারজন গুরুত্বরসহ প্রায় ১০ জন আহত হয়। এ ঘটনায় ভুমিহীনদের পক্ষে পাকুড়িয়া গ্রামের একরামুল হকের পুত্র ফারুক হোসেন বাদি হয়ে দানেশ ও মোবারকসহ ২৭ জনকে আসামি করে মান্দা থানায় মামলা করেন।

এদিকে মামলা করার পর পরই ভুমিগ্রাসী দানেশ, মোবারক ও এন্তাজ আলী মামলা তুলে নিতে বাদির পরিবারকে নানা ধরণের ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশ এমনকি ঘরবাড়ী জ্বালিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেয়া হয়। আসামিদের অব্যাহত হুমকি-ধামকিতে বাদি ফারুক ও আতাউর পরিবারসহ এলাকা হয়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছে।অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরলেও তাদের অজ্ঞাত কারণে পুলিশ খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ বাদির। রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ,স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের, অথচ দুঃখজনক হলেও সত্য ভারশোঁ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমনের ভোট করায় বাদিসহ ভুমিহীনদের ওপর নৌকাবিরোধীদের এমন জুলুম-নির্যাতন।

ভারশোঁ ইউপির আমজনতা এবিষয়ে মানীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়রা জানান, উপজেলার এক নম্বর ভারশোঁ ইউনিয়নের (ইউপি) মহানগর মৌজার উথরাইল বিলে প্রায় ২০০ বিঘা খাস জমি রয়েছে, কিন্ত্ত জমির শ্রেণী জলকর তাই পত্তন দেওয়া হয় না।শুস্ক মৌসুমে এসব জমি জেগে উঠলেও বর্ষা মৌসুমে ডুবে যায়, জেগে উঠা জমিতে বছরে একটি মাত্র ফসল হয়। ফলে বিল পাড়ের ভুমিহীনরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে এসব জমিতে ৬ মাস চাষাবাদ ও ৬ মাস মাছ আহরণ করে জীবীকা নির্বাহ করে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৯ জানুয়ারী রোববার বিকেলে দানেশ ও মোবারক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আতাউর ইসলামের জমিতে হালচাষ করে।

এ খবর পেয়ে আতাউর জমিতে গিয়ে হালচাষ বন্ধ করতে বলে এতে ক্ষিপ্ত হয়ে দানেশের লোকজন আতাউরকে মারপিট করে। তারা বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করেন। প্রত্যক্ষদর্শী সুত্রের ভাষ্য,গত ১৪ জানুয়ারী শুক্রবার ফারুকসহ ভুমিহীনেরা জমি চাষ করতে গেলে ফের দানেশ ও মোবারক বাহিনী বাধা দিয়ে বলেন, এসব জমিতে চাষাবাদ করতে হলে তাদের এককালিন ৬০ হাজার টাকা দিতে হবে। কিন্ত্ত তারা টাকা দিতে অপারগতা জানিয়ে জমিতে নামেন, এ সময় দানেশ ও মোবারক বাহিনী তাদের ওপর হামলা করে এতে চারজন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওইদিনই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তবে এদের মধ্যে সিরাজ উদ্দিন এবং উজ্জলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে। এদিকে এলাকাবাসী দানেশ ও মোবারক বাহিনীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেম কামনা করেছেন। এবিষয়ে দানেশ ও মোবারক অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষরাই তাদের লোকজনকে মারপিট করেছে। এব্যাপারে মান্দার থানার ওসি শাহিনুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিনি বলেন, ফারুকের করা মামলায় ২২ জন আসামি জামিনে রয়েছে, বাঁকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এবিষয়ে ভারশো ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, পাকুড়িয়া গ্রামের বিএনপি ও আওয়ামী লীগবিরোধী কিছু ভুমিগ্রাসী গরীবের ছোট ছোট জমি দখল করেছে, ওরা বেশি লোক তাই ওদের সঙ্গে কেউ পারে না। তিনি বলেন, এবার নৌকার পক্ষে যারা ছিলো তারা তাদেরকে জমি থেকে তুলে দিয়ে মারপিট করে গুরুতর আহত করেছে। এবিষয়ে জানতে চাইলে আলতাজ উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষরা অপপ্রচার করছে।


আরোও অন্যান্য খবর
Paris