বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

বাগমারায় ৬ মামলার আসামীসহ গ্রেপ্তার ২

Paris
Update : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো মতিউর রহমান (৪২) এবং বাদেশ (৩৮)। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদের দিক নির্দেশনায় এবং হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার রাতে মতিউর রহমানকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আদালতে ৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলায় সাজা প্রাপ্ত হয়েছেন মতিউর রহমান । অন্য ৪ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

থানা সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মতিউর রহমান এক সময় হাট গাঙ্গোপাড়ায় বন্ধু বহুমুখী সমবায় সমিতি’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সমিতিটি পরিচালনা করতেন। সে সময় লোকজনের নিকট থেকে ফাঁকা চেক নিয়ে ঋণ প্রদানও করতেন। সেই চেকের মাধ্যমে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসতেন সে। ওই সময় তার বিরুদ্ধে চেক জালিয়াতির ৬টি মামলা দায়ের করেন ভুক্তভুগীরা। মামলার পর ২০১৬ সাল থেকে মতিউর রহমান নিজেকে আত্মগোপণে রাখেন। একাধিকবার তার নামে গ্রেপ্তারি পরোয়ানা হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তার হওয়া মতিউর রহমান উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বুজরুক কৌড় গ্রামের আব্দুল আজিজ এর ছেলে। প্রতারণার মাধ্যমে লোকজনের বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যান তিনি। মতিউর রহমান আশুলিয়ার একটি গার্মেন্টস ফাক্টরীতে কাজ করছিলেন বলে জানাগেছে। অন্যদিকে অপর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বাদেশকে মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের মৃত ইসরাইল এর ছেলে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা দুজনেই দীর্ঘদিন ধরে পালিয়ে থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়ে উঠেনি। পরবর্তীতে একজনকে বাড়ি থেকে এবং অন্যজনকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris