স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে এক যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে দুর্গাপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার(ভুমি) শুভ দেবনাথ এই রায় প্রদান করেন। দ্বণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জুয়েল রানা (২৪)। সে কুষ্টিয়া জেলা সদরের রঞ্জু মিয়ার পুত্র।
দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের নাজির মনিরুল ইসলাম জানান, ১৯ জানুয়ারী বুধবার দুপুরে সরকারী নির্দেশনাকে উপেক্ষা করে উপজেলা প্রশসানের চোখ ফাঁকি দিয়ে উপজেলার রাতুগ্রাম -উজানখলসী বড় বিলে ফসলি জমিতে অবৈধভাবে একটি পুকুর খনন করছিল বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার সোহেল রানা। এ সময় বিষয়টি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শুভ দেবনাথ বিষয়টি অবগত হয়ে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন এবং পুকুর খনন স্থল থেকে খননকারী পালিয়ে গেলেও ভেকু ড্রাইভার জুয়েল রানাকে আটক করতে সক্ষম হন।
পরে ভ্রাম্যমান আদালত বাসিয়ে জুয়েল রানাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী জানান, বুধবার দুপুরে জুয়েল রানাকে থানায় সোপর্দ করা হয়। বৃহস্প্রতিবার তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কারাগারে প্রেরন করা হবে। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) শুভ দেবনাথ জানান, এই উপজেলায় কোন ভাবেই আর পসলি জমিতে পুকুর খনন করতে দেয়া হবে না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। দিনে-রাতে যে কোন সময় দুর্গাপুরে যে কোন স্থানে কোন ব্যাক্তি যদি পুকুর খনন করার চেষ্টা করে সাথে সাথেই সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।