শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

বৌভাতে মাংস কম দেয়ায় সংর্ঘষে মৃত্যু

Paris
Update : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় একটি বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে সংর্ঘষে নিহতের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত মাঝ রাতে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন নিহত আজহার মীরের ছেলে সুরুজ মীর বলে জানিয়েছেন ওসি জাহিদ বিন ইসলাম।

তিনি জানান, মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। আটক ৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা নম্বর ৬। গত মঙ্গলবার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ রফিয়াদি গ্রামে বৌভাত অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়া নিয়ে কনে পক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত হন বরের চাচা আজাহার মীর (৬৫)। ঘটনার পরপরই বর পক্ষের লোক বিয়ের কনেসহ ২২ জনকে আটকে রাখেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মেট্রপলিটন অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম ও এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান এবং রাতেই নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাতেই আটকদের থানায় নিয়ে যায় পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris