৩০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে ৭২ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার দুইজন

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ৮:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
দুর্গাপুরে ৭২ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার দুইজন
বিজ্ঞাপন

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে ৭২ গ্রাম গাঁজাসহ শাকিউল আলম লিখন ও শাহ আলম নামের দুই মাদক কারবারিকে আটক করেছেন থানা পুলিশ। উপজেলার মাড়িয়া ইউপির বাছেরের মোড় সাজিপাড়া চাত্রার পুকুর পাড়ে এক বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রনয় কুমার এএসআই এরশাদ সঙ্গীয় ফোর্স গত শনিবার রাতে অভিযান চালিয়ে গাঁজা সহ শাকিউল আলম লিখন (৫০)ও সহযোগী শাহ আলমকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

আটককৃত শাকিউল আলম (লিখন) ঐ এলাকার আওয়ামী লীগ নেতা আ.ও.ম নুরুল আলম হিরু (মাষ্টার) এর পুত্র অপর আটককৃত শাহ আলম ঢাকার বাসিন্দা তবে তিনি বর্তমান শ্বশুরবাড়ি বাসের মোড়েই থাকেন। এলাকাবাসী সুত্রে জানাযায়, আটক লিখন এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম চালাতো কেউ প্রতিবাদ করলে তার উপর চড়াও হতো। তাকে দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন সকল স্তরের সাধারণ মানুষ।

এসআই প্রনয় কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শফিউল আলম লিখন ও শাহ আলম নামের দুই মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী জানান, মামলা রুজু হয়েছে আসামিদের জেল হাজতে পেরন করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন