সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

চীনে প্রবেশ করতে পারলেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা

Paris
Update : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : করোনা ভাইরাসের উৎসস্থল চীনের উহানেই কি না তা খতিয়ে দেখতেই জানুয়ারির শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১০ জনের বিশেষজ্ঞের যাওয়ার কথা ছিল উহানে। আন্তর্জাতিক সংস্থাটির বিশেষজ্ঞদের চীনে ঢুকতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হু প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, বছরখানেক আগে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এনিয়ে আমেরিকা, ব্রিটেন-সহ একাধিক দেশ বারবার চীনের বিরুদ্ধে কথা বলেছে। তবে নিজের অবস্থান থেকে সরতে নারাজ চীন। উহানকে করোনার উৎসস্থল হিসেবে কিছুতেই মেনে নিচ্ছে না কমিউনিস্ট দেশটি।

এহেন পরিস্থিতিতে সেই সব বিষয়ে তদন্ত করে দেখতে জানুয়ারির শুরুতেই ১০ জনের বিশেষজ্ঞ দলের যাওয়ার কথা ছিল উহানে। এমনকি, দলের দুই সদস্য চিনের উদ্দেশে রওনা দিলেও তাঁদের বেজিংয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বলেন, আমরা বুধবার জানতে পেরেছি যে, চিনের আধিকারিকরা বিশেষজ্ঞ দলের যাওয়ার অনুমতি দেয়নি চীন। বেজিংয়ের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়েছে, এই মিশন হু-এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিনের এহেন পদক্ষেপে আমি অত্যন্ত হতাশ।”

চিনে এই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মিশনের নেতৃত্বে রয়েছেন ডাব্লুএইচও-এর পশু-পাখির রোগ বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক। গত জুলাই মাসেও চিনে গিয়ে অনুসন্ধান করে এসেছেন তিনি। কিন্তু সেটা ছিল মূল মিশনের প্রাক মিশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান জানান, মঙ্গলবারই এই প্রতিনিধি দলের সদস্যদের রওনা দেওয়ার কথা ছিল। দুই সদস্য ইতিমধ্যেই রওনা দিয়েছিলেন চিনের উদ্দেশে। কিন্তু শেষমুহুর্তে বেইজিং অনুমতি না দেওয়ায় একজন ফিরে এসেছেন। আর একজন অন্য দেশে গিয়েছেন। আমেরিকা-সহ একাধিক দেশ করোনা মহামারীর জন্য চীনকে দায়ী করে আসছে। আর সেই অভিযোগ যে মিথ্যা নয়, তা প্রমাণ হয়েছে একাধিক গোপন নথি ফাঁস হওয়ায়।

কয়েকদিন আগে চীনে করোনা মহামারী নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে সংবাদ মাধ্যম সিএনএন। সেখানে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের রিপোর্টের ভিত্তিতে দাবি করা হয়েছে যে, প্রথমদিকে করোনা সংক্রমণের কথা গোপন রেখেছিল হুবেই প্রশাসন। স্থানীয় চিকিৎসকদের মতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ পর্যন্ত হুবেইয়ে সংক্রমণের সংখ্যা ছিল ৫ হাজার ৯১৮। কিন্তু সরকারি পরিসংখ্যানে এর অর্ধেক দেখানো হয়েছিল। ফলে, কোনও ব্যবস্থা না নেওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাসটি।

বলে রাখা ভাল, ২০১৯ সালের নভেম্বরে চিনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। হুবেই ‘প্রভিনশিয়াল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এণ্ড প্রিভেনশন’ এর এক কর্মীর কাছ থেকে ১১৭ পাতার একটি গোপন রিপোর্ট সংগ্রহ করে সিএনএন।


আরোও অন্যান্য খবর
Paris