সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

বাইডেনের অভিষেক অনুষ্ঠানে থাকবেন জর্জ বুশ

Paris
Update : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও কমালা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। মঙ্গলবার জর্জ বুশের চিফ অব স্টাফ ফ্রাডি ফোর্ড এ তথ্য জানান। এক টুইটে ফ্রাডি ফোর্ড বলেন, ‘প্রেসিডেন্ট এবং মিসেজ বুশ যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ক্যাপিটলে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।’

তিনি আরও বলেন, আমাদের গণতন্ত্রের প্রতীক হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। এ ক্ষেত্রে কখনো ব্যত্যয় ঘটতে দেখা যায়নি। তবে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানানো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এটা একটা খোঁচা বলে মনে করা হচ্ছে এবং তিনি বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন কিনা তা নিশ্চিত নয়। উল্লেখ্য, এবার অষ্টমবারের মতো রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জর্জ ডাব্লিউ বুশ।


আরোও অন্যান্য খবর
Paris