সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

করোনার মধ্যেই এবার ভারতে বার্ড ফ্লু’র হানা

Paris
Update : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : করোনা মহামারির মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে ‘বার্ড ফ্লু’ ভাইরাস। গত ১০ দিনে এই ভাইরাসে দেশটিতে কয়েক লক্ষ পাখির মৃত্যু হয়েছে। ইতোমধ্যে ভারতের ৪টি রাজ্য ‘বার্ড ফ্লু’র’ সংক্রমণ নিশ্চিত করেছে। রাজ্যগুলো হলো- হিমাচল, মধ্য প্রদেশ, কেরালা এবং রাজস্থান। ‘বার্ড ফ্লু’ ছড়িয়ে পড়া ঠেকাতে এসব রাজ্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খবর এনডিটিভির। এসব রাজ্যে মুরগি ও হাঁস বিক্রি বন্ধ করা হয়েছে। সংক্রমণ যাতে মানুষের মধ্যেও ছড়িয়ে না পড়ে সে দিকে নজর রখছে রাজ্য সরকারগুলো।

গত সপ্তাহে প্রথম বার্ড ফ্লু ধরা পড়ে হিমাচলের পরিযায়ী পাখিদের মধ্যে। রাজ্য সরকারের হিসেবে প্রায় এক হাজার ৭০০ পাখির মৃত্যু হয়েছে সেখানে। এরপরেই রাজ্যে মাছ, মুরগি এবং হাঁস বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। মুরগির ডিম বিক্রিও বন্ধ করে দেওয়া হয়েছে। ‘বার্ড ফ্লু’ ঠেকাতে মধ্যপ্রদেশের ইন্দোর কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইন্দোর শহরের হঠাৎ কাকদের মৃত্যুতে আলাদা টিম গঠন করা হয়েছে। যেসব স্থানে কাক মারা যাচ্ছে সেসব স্থানের মানুষদের ঘরে ঘরে গিয়ে ‘বার্ড ফ্লু’ পরীক্ষা করা হচ্ছে।

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং হরিয়ানায় হাঁসের শরীরে ‘বার্ড ফ্লু’র’ উপস্থিতি পাওয়া গেছে। রাজস্থান সরকার হাঁস মালিকদের হাঁস মেরে ফেলার নির্দেশ দিয়েছে। তবে ভারতে বুধবার সকাল পর্যন্ত মানুষের শরীরে ‘বার্ড ফ্লু’র’ উপস্থিতি পাওয়া যায়নি। কয়েক বছর আগে দেশটিতে মানুষের শরীরে ‘বার্ড ফ্লু’ পাওয়া গিয়েছিল। ভাইরাসটি যেন মানুষের শরীরে ছড়িয়ে পড়তে না পারে তাই আগে থেকেই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris