সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নাটোরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন কারাগারে

Paris
Update : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২

এফএনএস : নাটোরের সদরে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গোলজার রহমান এই আদেশ দেন। তারা হলোÑশহিদুল, শরিফুল, কাজল, আসাদুল ও আমিনুল। মামলার তদন্ত কর্মকর্তা এস এম আবুল সাদাত জানান, তরুণীকে ধর্ষণের মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, পরিবারের ওপর অভিমান করে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘর থেকে খালার বাড়ির উদ্দেশে বের হন ওই তরুণী। কিন্তু পথ ভুলে অন্য স্থানে পৌঁছেন। একপর্যায়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার পরিচয় হয় মাঝদিঘা গ্রামের মকবুল হোসেনের ছেলে শহিদুল ইসলামের (২২) সঙ্গে।

শহিদুল তরুণীকে খালার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। পরে তারা ভাটপাড়ার উদ্দেশ্যে হেঁটে রওনা দেয়। পথে ওই এলাকার আট বখাটে তাদের পিছু নেয়। ভাটপাড়া শ্মশানঘাটের কাছে গেলে শহিদুলকে তাড়িয়ে ওই কিশোরীকে টেনেহিঁচড়ে নিয়ে যায় তারা। পরে বিলের মধ্যে লেবু বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় আট জনের বিরুদ্ধে ওই তরুণীর মামলার প্রেক্ষিতে পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris