সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার দুই

Paris
Update : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মহানগরীর তালাইমারী ট্রাফিক মোড় এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জুয়েল আলী (১৯) ও সুমন আলী (৩১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৫। এসময় তাদের হেফাজত থেকে বিক্রয় নিষিদ্ধ ১ হাজার ৯’শ ৯০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা মতিহার থানাধীন মোস্তফা আলী ও কাশিয়াডাঙ্গা থানাধীন মৃত আবু তাহের উদ্দিনের ছেলে।

রাতে র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তারা প্রতিনিয়ত বাহির থেকে মাদক সংগ্রহ করে শহরের বিভিন্ন স্থানে মাদক সেবীদের কাছে পৌঁছে দিয়ে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শহরের তালাইমারী এলাকায় গোপনে অভিযান পরিচালনা করা হয়।

মাদক ব্যবসায়ী জুয়েল ও সুমন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় র‌্যাব সদস্যরা তাদের গ্রেফতার করতে সক্ষম হন। পরে গ্রেফতারকৃতদের কাছে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ১ হাজার ৯’শ ৯০ পিছ বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে মতিহার থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।


আরোও অন্যান্য খবর
Paris