সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় “খ” সার্কেলের মাদক বিরোধী অভিযানে নতুন বছরের শুরুতেই বিপুল পরিমাণ গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। ড়শলভঠ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ১৪ টি প্যাকেটে রক্ষিত ৩০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় ডিএনসির চৌকস টিম। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে বাবা-ছেলে। জেলা ডিএনসির উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিএনসি কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে ‘‘খ’’ সার্কেলের উপ-পরিদর্শক খোন্দকার সুজাত আলী, সহকারী উপ-পরিদর্শক জনাব মো.আব্দুল ওয়ারেস, সহকারী উপ-পরিদর্শক মাসুদ মিঞা, সিপাই মো. আক্তারুজ্জামান, সিপাই মোহাম্মদ সারোয়ার আলম, সিপাই আবু জাহিদ, সিপাই আবুল বাশারসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের আতাহার ওদুদ পাক,

গুচ্ছ গ্রামের সাদিকুল ইসলাম ওরফে গাঁজলের ছেলে সানাউল হক(৩৫) ও মৃত আরশাদ মণ্ডলের ছেলে সাদিকুল ইসলাম ওরফে গাঁজল(৫৮)। একটি বড় স্টীলের বাক্সের মধ্যে গাঁজাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৪। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন, উপ-পরিচালক আনিছুর রহমান খান।


আরোও অন্যান্য খবর
Paris