সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

অধ্যাপক ড. তাজমেরীর মুক্তির দাবিতে রাবি শিক্ষকদের বিবৃতি

Paris
Update : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২

রাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ১০১ শিক্ষক। প্রবীণ অধ্যাপককে কারাগারে প্রেরণের ঘটনার গতকাল শুক্রবার বিকেলে ১০১ শিক্ষক নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ওই বিবৃতিতে শিক্ষকরা বলেন, রসায়নবিদ অধ্যাপক ড. তাজমেরী ইসলাম শুধু দেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমানভাবে সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাসায়ন বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের একাধিক মেয়াদে নির্বাচিত ডিন, রোকেয়া হলের প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি এবং সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবেও সাফল্যের সাথে দায়িত্বপালন করেছেন। এমন একজন কৃতি শিক্ষাবিদকে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর মারপিটসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় উত্তরার পশ্চিম থানায় দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও হয়রাণিমূলক মামলায় গ্রেপ্তার এবং জামিন বাতিল করে কারান্তরীণ করা ঘটনাকে আমরা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মনে করি।

রাজনৈতিক ভিন্নমত দমন এবং বিএনপিকে ধ্বংস করে নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সরকার যে ঘৃন্য চক্রান্ত করছে অধ্যাপক তাজমেরী ইসলামের কারান্তরীণের ঘটনার মাধ্যমে সেটি স্পষ্ট হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন প্রফেসর ড. শামসুল আলম সরকার, কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর ফজলুর রহমান, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সাহেদ জামান, প্রফেসর ড. আমজাদ হোসেন, প্রফেসর ড. সায়েদুল হক পান্নু,

প্রফেসর ড. মতিয়ার রহমান, প্রফেসর ড. হাছানাত আলী, প্রফেসর ড. মাসুদুল হাসান খান মুক্তা, প্রফেসর ড. আনিছুর রহমান, প্রফেসর ড. আমিনুল হক, প্রফেসর ড. তরিকুল ইসলাম, প্রফেসর ড. নুরুল আলম, প্রফেসর ড. আব্দুল হান্নান, প্রফেসর ড. সাজিদ, প্রফেসর ড আনোয়ারুল কবির রুবেল, প্রফেসর ড স্বপ্নীল রহমান প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris