সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাসিকের ভ্রাম্যমান আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাস্ক না পরায় জরিমানা

Paris
Update : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক, ফুটপাত ও ড্রেনের উপর অবৈধভাবে ফেলে রাখা নির্মাণ সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র অপসারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের। অভিযানে ২৩টি মামলা দায়ের করে ৪১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক জানান, বৃহস্পতিবার নগর ভবন হতে রেলগেট হয়ে ভদ্রা স্মৃতি অম্লান মোড় হয়ে মেহেরচন্ডী হয়ে তালাইমারী মোড় হয়ে কাজলা হয়ে বিনোদপুর বাজার হয়ে পুনরায় কাজলা হয়ে তালাইমারী হয়ে ভদ্রা হয়ে রেলগেট হয়ে নগর ভবন পর্যন্ত বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তা, ফুটপাত ও ড্রেনের উপর অবৈধভাবে ফেলে রাখা নির্মাণ সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র অপসারণ করা হয়।

অভিযানকালে মাস্ক না পরায় দুইজন পথচারীকে দুইশত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানের ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, মেহেরচন্ডির সহিদ সেলুনকে ৫০০টাকা, মেহেরচন্ডির মমতাজ হোটেলকে ৫০০টাকা, কাজলার ফরাদ স্টোরকে ২০০০ টাকা, কাজলা নাজু পান স্টোরকে ২০০০ টাকা, কাজলা গেট সিলভী স্টোর প্রোঃ মোঃ সাজ্জাদুর রহমান ও কাজলার মিন্টু সেলুনকে ২০০০টাকা। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris