সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী-নাটোর থেকে অটো চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Paris
Update : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী ও নাটোরে অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে দুটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। গতকাল বুধবার র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার পাঁচজন হলো- নাটোর সদর উপজেলার রুয়েরভাগ গ্রামের মো. রিপন (২৮), খোরশেদ প্রামানিক ওরফে দুখু (২৬), সোয়াইব হোসেন (২৩) ও হৃদয় হোসেন (১৯) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার মধুখালী গ্রামের শেখ আহম্মেদ (৪০)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদরের একডালা গ্রামে অভিযান চালিয়ে প্রথমে নাটোরের চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়ার মধুখালী গ্রামে অভিযান চালিয়ে শেখ আহম্মেদদের একটি চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। শেখ আহম্মেদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুঠিয়ার জিউপাড়া গ্রামে অভিযান চালিয়ে আরও একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজন আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পরের সহায়তায় এবং আরও অন্য চোর চক্রের সদস্যদের সাথে যোগাযোগ ও পরিকল্পনা করে দীর্ঘদিন ধরেই রাজশাহী ও নাটোরে অটোরিকশা চুরি করে আসছিলেন। পরে আকার-আকৃতি পরিবর্তন করে এসব অটোরিকশা বিক্রি করতেন তারা। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris