সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

জানুয়ারিতেই হতে পারে সিনহা হত্যা মামলার রায়

Paris
Update : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

এফএনএস : জানুয়ারিতেই অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় হতে পারে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট ফরিদুল আলম। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে এই মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক শুরু হয়। এর আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সকাল সাড়ে ৯টার দিকে মামলায় অভিযুক্ত ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়।

যুক্তিতর্ক চলবে আজ বুধবার পর্যন্ত। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম জানান, শুরুতে আসামি লিয়াকত আলীর আইনজীবী অসমাপ্ত যুক্তিতর্ক শুরু করবেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করবেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের আইনজীবী। এরপর রাষ্ট্রপক্ষে আমি তাদের যুক্তি খণ্ডন করবো। এই মাসের শেষের দিকে মামলার রায় আশা করতে পারি। সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় অভিযোগপত্রের তালিকায় নাম থাকা ৮৩ জন সাক্ষীর মধ্যে মোট ৬৫ জন সাক্ষ্য প্রদান করেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পাঁচ দিন পর ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের নামে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।


আরোও অন্যান্য খবর
Paris