সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী নগরীতে জামায়াত শিবিরের ১৫ নেতাকর্মী আটক

Paris
Update : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর সোনাদীঘির মোড়ের মাজেদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ। গত রোববার রাতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, আটককৃতরা গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই, টাকা আদায়ের রশিদ, মাসিক রিপোর্ট, রেজিস্টার পত্র উদ্ধার হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটকৃতরা হলেন, রবিউল ইসলাম (২৯), হাফেজ আব্দুল আজিজ (৩৭), হাফেজ খলিলুর রহমান (৩১), রবিউল ইসলাম (৪০), কুদ্দুসুর রহমান (৪৫), শফিকুল ইসলাম (৪৫), আতিকুর রহমান (৪৬), আব্দুল মালেক (৬৬), নাফিজ ইমতিয়াজ মনন (১৯), দিসান ইফতে নাবিল (২০), হাফেজ দেলেয়ার হোসেন (৫৫), আব্দুল জিজ (৩৬), বাকী বিল্লাহ বায়োজিদ (৪৫), হাফেজ রবিউল ইসলাম (৪৪), হাফেজ খিজির আহম্মেদ (৩৬)।


আরোও অন্যান্য খবর
Paris