সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় ভুয়া চ্যান্সেলর পরিচয়দানকারী গ্রেপ্তার

Paris
Update : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা কর্তৃক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান হিসেবে মিথ্যা পরিচয় দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ রফিকুল ইসলাম (৬৫), পিতা-মৃত ইয়াজ উদ্দিন, সাং-অর্জুনপাড়া, ইউপি-হামিরকৃৎসা, থানা-বাগমারা, জেলা-রাজশাহী। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ নিজেকে রাজশাহীর বাগমারা থানাধীন “অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়” এর চ্যান্সেলর এবং বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান এর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করে আসছে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, ভুয়া পরিচয় প্রদান করে প্রতারণামূলকভাবে বিভিন্ন জাল কাগজপত্র প্রস্তুতপূর্বক সেগুলো ব্যবহার করে লোকজনকে চাকরি দেয়ার কথা বলে টাকা পয়সা গ্রহণ করে থাকে। তার কাছ থেকে জাল কাগজপত্রসমূহ জব্দ করা হয়েছে। প্রকৃত পক্ষে বাগমারা থানা এলাকায় “অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়” নামের কোন প্রতিষ্ঠান নেই এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি কোন প্রতিষ্ঠানের চ্যান্সেলর ও চেয়ারম্যান নয়।

উল্লেখ্য যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ জানুয়ারি বেলা ৪ টার দিকে রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) দিকনির্দেশনায় জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী’র নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম বাগমারা থানা পুলিশের সহযোগিতায় উক্ত ব্যক্তিকে বাগমারা থানার ভবানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করে। এ বিষয়ে বাগমারা থানায় প্রতারণার একটি মামলা রুজু হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris