সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

Paris
Update : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী কবির হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ ব্যাপারে গেতকাল সামবার সকালে কবিরের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন শিশুটির বাবা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কবিরের বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তিনি সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে মামলা হয়েছে। রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বিকালে কবির তাঁর প্রতিবেশী ওই শিশুকে বরই পাড়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যান।

এরপর টাকা দেওয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটি কান্নাকাটি শুরু করলে কবির তাকে ছেড়ে দেন। পরে মেয়েটি বাড়ি গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানায়। এরপর ঘটনা জানাজানি হলে এলাকাবাসী কবিরকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে সন্ধ্যায় পুলিশ গিয়ে তাঁকে থানায় আনে। এ নিয়ে পরদিন সকালে ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেন। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris