শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

চিনি-চুন দিয়ে খেজুরের গুড়!

Paris
Update : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

এফএনএস : মানিকগঞ্জে হরিরামপুর উপজেলায় খেজুরের রস ছাড়াই চিনি ও চুন দিয়ে তৈরি ভেজাল খেজুর গুড়। জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ ধরনের জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এদিকে ভেজাল তৈরির দায়ে ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানাসহ ১০ মণ ভেজাল গুড় বিনষ্ট করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।

আসাদুজ্জামান রুমেল জানান, গত সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অসাধু মৌসুমি ব্যবসায়ীরা রাজশাহী থেকে সংগ্রহ করা বাসী ঝোলা রসের সাথে বিভিন্ন অনুপাতে চিনি ও চুন মিশিয়ে প্রতিদিন ৩ থেকে ৪ মণ গুড় তৈরি করে। এ ছাড়া ২০ থেকে ৩০ লিটার ঝোলা রসের গুড়ের সাথে ৫০ কেজি চিনি মিশিয়ে ৬০ থেকে ৮০ কেজি গুড়ও তৈরি করছে।

এভাবে ভেজাল গুড় তৈরির দায়ে হাপানিয়া গ্রামের শিমুলকে ৪ হাজার টাকা, রমজান আলীকে ১০ হাজার টাকা ও গোপীনাথপুর মজমপাড়া গ্রামের ককেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তৈরিকৃত ১০ মণ ভেজাল খেজুরের গুড় বিনষ্ট করা হয়েছে। ভবিষ্যতে ভেজাল খেজুরের গুড় প্রস্তুত করবে না মর্মে মুচলেকা দিয়েছেন ভেজালকারীরা।


আরোও অন্যান্য খবর
Paris