সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মেয়েকে পিটিয়ে হত্যা করলো বাবা!

Paris
Update : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২

এফএনএস : রংপুরের মাহিগঞ্জে ইয়াসমিন আক্তার কবিতা নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় এলাকার বীরভদ্র বালাটারি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় কবিতার বাবা ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে যাওয়া এসআই আশরাফ আলী জানান, ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি ইয়াসমিন আক্তার কবিতা এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়েছে।

এ নিয়ে গত শনিবার রাতে তাকে বেধড়ক পিটিয়েছে তার বাবা। তিনি আরও বলেন, সকালে তার ঝুলন্ত লাশ দেখে কবিতার মা চিৎকার করেন। পরে এলাবাসী এসে লাশ নামিয়েছে। আমরা লাশ থানায় এনেছি। এ ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কবিতার বাবাকে আটক করা হয়েছে। মাহিগঞ্জ থানার ওসি মাহবুবার রহমান বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।


আরোও অন্যান্য খবর
Paris