২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বীজতলায় নামায় কৃষকের হাঁস জবাই!

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২২, ১০:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
বীজতলায় নামায় কৃষকের হাঁস জবাই!
বিজ্ঞাপন

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ইরি বোরো বীজতলায় নামার কারণে কৃষকের হাঁস জবাই করেছে বীজতলার মালিক। জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস গ্রামের শাহজাহান আলীর ৬টি পাতিহাঁসসহ গ্রামের আরও অনেকের হাঁসের সাথে পার্র্শ্ববতী সাইফুল ইসলামের ইরি বোরো বীজতলায় নেমে পড়ে।

বিষয়টি জানতে পেয়ে কৃষক সাইফুল ইসলাম হাঁসগুলোকে বীজতলা থেকে তাড়িয়ে দেয় এবং শাহজাহান আলীর দুটি হাঁস ধরে জবাই করে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাঁসের মালিক শাহজাহান আলী সাথে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাইফুল ইসলামকে চারটি হাঁস ক্ষতিপুরণ হিসেবে প্রদান করতে হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন