সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

চারঘাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Paris
Update : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলায় ৮৬৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সাগর হোসেন (২২)। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা মহল্লায় তাঁর বাড়ি। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার চারঘাট উপজেলার নাওদাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হেরোইন বিক্রির জন্য অপেক্ষা করছিলেন সাগর। খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সাগর পালানোর চেষ্টা করলেও তাঁকে ধাওয়া দিয়ে ধরা হয়। এ নিয়ে তাঁর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris