বান্দরবানে স্ত্রীকে হত্যা করে স্বামীকে অপহরণ
এফএনএস : বান্দরবান সদর উপজেলার রাজবিলায় স্ত্রীকে হত্যা করে স্বামীকে অপহরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিংয়ানু মারমা (৩০) রেথোয়াই মারমার (৪০) স্ত্রী। তারা রাজবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ড থংজমা পাড়ার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৩টার সময় ৫-৬ জনের একটি অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী দল থংজমা পাড়ার রেথোয়াই মারমার বাড়িতে ঢুকে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যেতে চাইলে তার স্ত্রী বাধা দেন।
এ সময় তারা স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে স্বামীকে অপহরণ করে নিয়ে যান। সন্ত্রাসীরা পাহাড়ি সংগঠন এমএলপির সক্রিয় সদস্য বলে ধারণা করছে স্থানীয়রা। বান্দরবান সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, একজনকে হত্যা ও একজনকে অপহরণের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা ও অপহরণের মূল কারণ এখনো জানা যায়নি।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
