৩১ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চট্টগ্রামে বিএনপির ৭৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২, ৭:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
চট্টগ্রামে বিএনপির ৭৫ জনের বিরুদ্ধে মামলা
বিজ্ঞাপন

এফএনএস : চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ মোট ৭৫ জনকে। গত বুধবার দিবাগত রাতে মামলাটি করা হয়। পুলিশ জানায়, গত বুধবার নগরের প্রেস ক্লাব এলাকায় ১০০ জনের একটি মানববন্ধন করার মৌখিক অনুমতি নেয় মহানগর বিএনপি। কিন্তু তাদের মিছিলে হঠাৎ লোকসমাগম বেড়ে যায়। এতে প্রেস ক্লাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বিএনপি নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দিতে বলা হলে তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করে। আটক ৪৯ জনসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলা ও জানমালের ক্ষয়ক্ষতির জন্য সংশ্লিষ্ট ধারায় ৭৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারদের গতকাল বৃহস্পতিবার প্রেরণ করা হচ্ছে আদালতে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন