৩১ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ওয়ান ব্যাংকের এমরান হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২, ৮:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
ওয়ান ব্যাংকের এমরান হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ
বিজ্ঞাপন

এফএনএস : জালিয়াতির মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানির সাড়ে ১১ কোটি টাকা স্থানান্তর এবং আত্মসাতের মামলায় ওয়ান ব্যাংক লিমিটেডের গুলশান শাখার প্রিন্সিপাল অফিসার এমরান হোসেনকে আগাম জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার মা পেশায়োরা বেগমকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়ান ব্যাংক গুলশান শাখার প্রিন্সিপাল অফিসার মো. এমরান হোসেনের আগাম জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া এ মামলার অন্য দুই আসামিকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন