রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে লিফটের গর্তে শিশুর লাশ!

Paris
Update : রবিবার, ২ জানুয়ারি, ২০২২

এফএনএস : রংপুর নগরীর আশরতপুর চকবাজার এলাকার নির্মাণাধীন এক ভবনের লিফটের গর্ত থেকে মাহাদিন ইসলাম তামিম নামে আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এরআগে ওইদিন সকালে বাড়িটি ভাড়া বাবা-মার সঙ্গে উঠেছিল শিশুটি। রংপুর মেট্রোপলিটান তাজহাট থানার ওসি আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু মাহাদিন ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ছেলে।

পুলিশ জানায় গত শুক্রবার সকালে আশরতপুর চকবাজার এলাকায় নির্মাণাধীন তাজুল ইসলামের মালিকানাধীন বহুতল ভবনটির দুই তলায় পরিবার পরিজন নিয়ে ভাড়ায় ওঠেন মোনায়েম সরকার মানু। সন্ধ্যা অনুমান ৭টার দিকে তার আট বছরের শিশু সন্তান কাউকে না জানিয়ে নিচে নেমে পড়ে। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে তাজহাট থানায় খবর দেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ এসে ভবনটির নির্মাণাধীন লিফটের নিচে গর্তের পানিতে শিশু তামামের সেন্ডেল ভেসে থাকতে দেখে।

পরে পানি অপসারণ করে সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজার আলী বলেন, সম্ভবত শিশুটি দুইতলা থেকে নিচে নামার পর অসাবধানতা বশত লিফটের গর্তে পড়ে যায়। পরে গর্তের পানিতে ডুবে তার মৃত্যু হয়। পুলিশ জানায় আইনগত প্রক্রিয়ার পর শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris