সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

চাঁপাইনবাবগঞ্জ ডিসিকে তলব

Paris
Update : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

এফএনএস : নির্দেশনা অমান্য করায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে তলব করেছেন হাইকোর্ট। আদালতে হাজির হয়ে রুলের জবাব দিতে চার সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছে তাকে। গত বুধবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ তাকে তলব করেন। এর আগে হাইকোর্টে দায়েরকৃত ৫৮১/২০২১ নম্বর কনটেম্পট পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাকসুদা আখতার। আদালত সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডকে বারঘরিয়া ইউনিয়নে অন্তর্ভুক্ত করার জন্য ২০২০ সালের ১৩ ডিসেম্বর হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়।

আদালতে দাখিলকৃত ৫৮০১/২০২১ নং রিট আবেদন শুনানি শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে ২০২১ সালের ৩০ জুন বিষয়টি নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আয়োজন করায় কেন জেলা প্রশাসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চার সপ্তাহের মধ্যে হাইকোর্টে হাজির হয়ে রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে। অ্যাডভোকেট মাকসুদা আখতার জানান, নির্দেশ অমান্য করায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে (ডিসি) তলব করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে হাইকোর্টে হাজির হয়ে তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris